কামারখন্দে ছাগল পালনে মোমেনার ভাগ্য বদল

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৪:২৬
 
সিরাজগঞ্জের কামারখন্দে মোমেনা খাতুন (৪৫) ছাগল পালন করে তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। মোমেনা উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। আব্দুল মালেক পেশায় একজন ক্ষুদ্র পান বিক্রেতা।
 
ছাগল পালনকারী মোমেনা খাতুন বলেন, আমার স্বামী স্থানীয় বাজারে পান বিক্রি করে অনাহারে অর্ধাহারে চলতো আমাদের সংসার। এমতাবস্থায় গত ৮ বছর আগে স্থানীয় পশুর হাট থেকে ১ হাজার ৫শ’ টাকা একটি ছাগী ক্রয় করেছিলাম। সেই একটি ছাগী থেকে বর্তমানে আমার ছোট, বড়, খাসী, ছাগী মিলে মোট ৩৫ টি ছাগল রয়েছে। এখন প্রতি বছর প্রায় লক্ষাধিক টাকার ছাগল বিক্রি করে আমাদের সংসার ভালই চলছে। ছাগল পালন করে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
 
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আব্দুল হাই জানান, প্রাণীসম্পদ দপ্তর থেকে মোমেনার ছাগল খামারে ভ্যাকসিন, কৃমিনাশক ট্যাবলেট সহ অন্যান্য সুযোগ সুবিধা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
 

ইত্তেফাক/এএম।