হাটহাজারীতে ইয়াবাসহ আটক ২

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৬:১০
 
চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুই অভিযানে ৭২টি ইয়াবাসহ হান্নান (২৫) ও শওকত আলী বাবু (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।আটককৃতদের রবিবার বেলা বারোটায় আদালতে পাঠানো হয়েছে।
 
হাটহাজারী মডেল থানার কর্তব্যরত অফিসার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আল আমান বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খলিল অভিযান পরিচালনা করে হাটহাজারীর মেখল ইউনিয়ন থেকে হান্নানকে ১৮টি ইয়াবাসহ আটক করেন। 
 
এছাড়া এসআই জলিল ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনি এলাকা থেকে শওকত আলী বাবুকে ৫৪টি ইয়াবাসহ আটক করেন। 
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/কেকে