খুলনায় মিষ্টির প্যাকেটে বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান মিলেছে। নগরীর ব্যস্ততম নতুন রাস্তা মোড় রেললাইন সংলগ্ন স্থানে কে বা কারা বোমা সাদৃশ্য প্যাকেটটি রেখে যায়। রবিবার দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে। র্যাবের বোমা নিস্ক্রিয় দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
দৌলতপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, মিষ্টির প্যাকেটে বোমা রয়েছে- এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। প্যাকেটটি টেপ দিয়ে মোড়ানো। তবে আদৌ ওই প্যাকেটে কোনো বোমা আছে কিনা- তা নিশ্চিত নয় পুলিশ। র্যাবের বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে রয়েছে। তারা বিষয়টি দেখছে।
ইত্তেফাক/কেকে
