রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে শনিবার কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অংশগ্রহণকারীদের উদ্দ্যশ্যে কাজী আইটির প্রতিষ্ঠাতা ও সিইও মাইক কাজী বলেন, ‘পুরো ট্রেনিং মনোযোগ দিয়ে দেখতে এবং নোট তৈরি করতে, যা পরবর্তী সময় তাদের প্রেজেন্টেশন তৈরিতে সহায়ক হবে। আমরা আশা করছি পর্যায়ক্রমে কাঙ্ক্ষিত জনবল পাব। বুটক্যাম্পের দিনই কয়েকজন চাকরি প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে । বাকিরা আমাদের স্বাভাবিক নিয়মে আসবে।’
এই আয়োজনের মধ্যে দিয়ে মোট তিনটি শাখার জন্য অ্যানালিস্ট বিজনেস ডেভেলপমেন্ট, টিম লিডার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজারসহ বিভিন্ন পদে জনবল নেয়া হবে। অংশগ্রহণকারীদের মধ্যে যাদের যোগ্য মনে হবে তারাই নিয়োগ পাবে। রাজধানীর নিকুঞ্জে প্রধান অফিস, ধানমণ্ডির শাখা অফিস ও রাজশাহী অফিসের জন্য ডে এবং নাইট শিফটে তাদের নিয়োগ দেয়া হবে।
ক্যারিয়ার বুটক্যাম্পে ফিউচার লিডারের লিড কনসালট্যান্ট ও সিইও কাজী এম আহমেদ, মোটিভেশনাল স্পিকার জি সামদানি ডন, রবি-টেনমিনিট স্কুলের উদ্যোক্তা আয়মান সাদিক, হিউম্যান ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ জিশু তরফদার, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা রুশদিনা খানসহ অনেকে রিসোর্স পারসন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
