মধুখালীতে একই রাতে ৮টি দোকানে চুরি হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটীকান্দী মথুরাপুর বাঁশতলা বাজারের ৭টি দোকান এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের পাশে ১টি দোকানে শনিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। প্রতিদিনের মতো দোকান মালিকরা রাতে দোকানে তালা দিয়ে যান। রবিবার সকালে তারা এসে দেখেন দোকানে চুরি হয়েছে।
এরআগে গত মাসের শেষ দিকে ব্যাসদী বাজারে একই কায়দায় ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছিল।
ইত্তেফাক/আরকেজি
