ফকিরহাটের ফলতিতা বটতালা এলাকায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
জানা গেছে, সোমবার সকালে খানজাহানআলী মাজারে যাওয়ার পথে পিকআপের সাথে গোপালগঞ্জগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত বরিশাল জেলার আগরঝরা উপজেলার বাগদা ইউনিয়নের সেকেন্দার বকতিয়ারের কন্যা সুমাইয়া (২০) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সাধিন অবস্থায় মারা যান।
ইত্তেফাক/এএম।
