কুষ্টিয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৩:৫১
 
কুষ্টিয়ার মিরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেতন ভাতাদি ও পেনশন গ্রাচুইট সরকারি কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে।
 
সোমবার সকাল নয়টা থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত পৌর কার্যালয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করা হয়।
 
কমিটির সভাপতি পৌরসভার প্রধান সহকারী আসাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছহরাপ আলী বিশ্বাস সালমান’র পরিচালনায় কর্মবিরতি চলাকালীন সময়ে পৌর মেয়র হাজী এনামুল হক, কাউন্সিলর কলিউদ্দিন মল্লিক, জমির উদ্দিন, জাহিদ হোসেন, আতিয়ার প্রামানিক, আশরাফুল গণি সান্টু, লাকী বেগম এ দাবির প্রতি একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন।
 

ইত্তেফাক/এএম।