সিরাজগঞ্জের তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় একজন পরীক্ষার্থীর পরীক্ষা নিলেন ১০ জন শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তা।
সংশিষ্ট সূত্রে জানা যায়, সোমবার অনিয়মিত জেএসসি পরীক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু ওই কেন্দ্রে সুমাইয়া খাতুন ছাড়া আর কোনো পরীক্ষার্থী ছিল না। তাই পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ১০ জন শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তা মিলে একজন ছাত্রীর পরীক্ষা গ্রহণ করেন।
তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী হল সুপার শ্যাম সুন্দর জানান, পরীক্ষার্থী একজন হলে আমাদের কিছু করার নেই। পাবলিক পরিক্ষার সকল নিয়ম নীতি মেনেই পরীক্ষা নিতে হবে। তাই দায়িত্বে বলেন, নিয়মানুযায়ী পরীক্ষা নিতে আমরা বাধ্য। তাই ১০ জন শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তা মিলে ১ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে।
ইত্তেফাক/এএম।
