মতলব দক্ষিণ উপজেলায় নারায়ণপুর বাজারে অষ্ট্রেলিয়া প্লাজা নামে একটি তিনতলা বাণিজ্যিক ভবনের রঙয়ের কাজ করা অবস্থায় সোমবার সকালে রঙ মিস্ত্রি মো. হাসেম (২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তার সহযোগী এমরান হোসেন (২০) গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানান, ঘটনার দিন নারায়নপুর পূর্ব বাজারের মজিবুর রহমান মিলনের অস্ট্রেলিয়া প্লাজায় তারা রঙয়ের কাজ করছিলেন। ভবনের পাশে রঙ করা অবস্থায় দেয়াল ঘেষা খোলা তার অসাবধানতায় গায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে রঙ মিস্তি মো. হাসেম মারা যান ও সহযোগী এমরান গুরুতর আহত হন। তাকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠান।
মতলব দক্ষিণ থানার এসআই তপন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
