ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতসহ গ্রেফতার ৩

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৭:১৪
 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নাটাই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার রাতে অভিযান চালানো হয়। 
 
সোমবার ওই তিনজনকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. নবীর হোসেন।
 
পৌর এলাকার পুনিয়াউট রেলগেইট এলাকা থেকে রবিবার রাতে দক্ষিণ পৈরতলার ইমন মিয়া ও দাতিয়ার দুলাল মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এদিকে একই রাতে সদর উপজেলার নাটাই থেকে ওই এলাকার মো. নূর উদ্দিনকে ৫৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। 
 
ইত্তেফাক/আরকেজি