সালথা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামাল মাতব্বরের বসতঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। রবিবার রাত ১১টার দিকে উপজেলার খাগৈড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
যুবলীগ নেতা কামাল হোসেন অভিযোগ করেন, স্থানীয় প্রতিপক্ষের ভয়ে আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে বাড়িতে থাকি না। যে কারণে আমার বসতঘরে তালা দেওয়া ছিল। রবিবার রাতে সাবেক ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যা মামলার আসামি দেলোয়ার মোল্যা, জামাল ফকির, পিকুল খাঁ ও বাকা মোল্যাসহ একদল দুর্বৃত্ত আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
IMG0
তবে দেলোয়ার মোল্যা বলেন, ঘটনার সাথে আমাদের কোন লোক জড়িত না। সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান বলেন, আগুনের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
