১ পরীক্ষার্থীর দায়িত্ব পালন করলেন ১২জন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২২:২৯
 
কামারখন্দে জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলতি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১ পরীক্ষার্থীর দায়িত্ব পালন করলেন ১২ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। 
 
সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার অনিয়মিত জেএসসি পরীক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষায় উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র অংশগ্রহণ করে। পরীক্ষা পরিচালনার জন্য দায়িত্বে থাকা ১২জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে একজন ছাত্রের পরীক্ষা গ্রহণ করেন। ১২জনের মধ্যে ছিল ২জন পুলিশ, ১জন একাডেমিক সুপারভাইজার, ১জন কেন্দ্র সচিব, ১জন হল সুপার ও ৭জন কেন্দ্র পরীক্ষা নিয়ন্ত্রক। 
 
জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুর রাজ্জাক জানান, পরীক্ষার্থী একজন হলেও পাবলিক পরীক্ষার নিয়মনীতি মেনেই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তাই ১২জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে পরীক্ষা নেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি