বাউল সম্রাট, মরমী সাধক, মানুষ ও মানবতার পক্ষে সার্বজনীন যুক্তিবাদী, নির্ভীক সাধক ফকির লালন শাহ ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুরে হয়ে গেল আলোচনা সভা ও লালনগীতি সন্ধ্যা। গতকাল সোমবার রাতে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্ত মঞ্চে ওই আলোচনা সভা ও লালন গীতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা লালন একাডেমির সহসভাপতি হেলালউদ্দিন হিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট সাংবাদিক রফিকুল আলম, আনিছুর রহমান মাস্টার, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নূর হোসেন, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের প্রমুখ। পরে সেখানে লালনগীতি পরিবেশন করেন ঢাকার প্রতিবন্ধী শিল্পী রহমান বয়াতি, ফজলুল হক, চুয়াডাঙ্গা থেকে আগত সুবর্ণ শোভা, জেলা লালন একাডেমির সভাপতি অধম পাগল নাদিম শাহ, জেলা উদীচীর সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, রবি ফকির, মালেক ফকির, ওসমান ফকির, শিশু শিল্পী সামিয়া, ফাতেমা, দিপু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চলণায় ছিলেন জেলা উন্নয়ন ফোরামের সেক্রেটারি আতাউর রহমান।
ইত্তেফাক/জামান
