ফুলবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১০:৫৬
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর গ্রামের ফজর উদ্দিনের ছেলে আব্দুল হক (৪০) এবং একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৪২)।
 
সোমবার দিনগত রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ফুলবাড়ী থানার এনজিআর ১০/১৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
 
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই একরামুল হক জানান, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
 

ইত্তেফাক/এএম।