নারায়ণগঞ্জের রূপগঞ্জের কলাতলি বালুর মাঠে বেসরকারী কোম্পানির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২ জন। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার পূর্বকালাদী এলাকায় বালুর মাঠে পড়ে যায় পারটেক্স গ্রুপের হেলিকপ্টারটি। পাইলট ছাড়া দুইজন ছিল হেলিকপ্টারটিতে। দুইজন আহত হয়েছেন। তাদের নাম জানা যায় নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।IMG0
ই্ত্তেফাক/এমআই
