পীরগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুরের জজ কোর্ট এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার কল্যানী ইউনিয়নের তালুক উপাসু গ্রামের দেওয়ান হাবিবুর রহমান ও তার স্ত্রী দীর্ঘ দিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলেন। এঘটনায় ২০১৫ সালে র্যাব অভিযান চালিয়ে ওই দম্পতিকে বিপুল পরিমান ফেনসিডিল ও ইয়াবাসহ আটক করে। পরে পুলিশ তাদের দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত সম্প্রতি সময়ে হাবিবুর রহমানকে (৫৫) ৩ বছরের এবং তার স্ত্রী মোবাশ্বেরা বেগমকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের দিন থেকে তারা পালাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা জজ কোর্ট এলাকা থেকে মোবাশ্বেরাকে গ্রেফতার করেন।
পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, মোবাশ্বেরা দীর্ঘ দিন থেকে পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
