নওগাঁর ধামইরহাটে বিদেশি দুইটি পিস্তল, চারটি ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী জয়নাল হোসেন (৩৯) ও ফারুক হোসেনকে (৩১) আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর নুরাণী মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জয়নাল হোসেন এবং একই গ্রামের শফিউল মণ্ডলের ছেলে ফারুক হোসেন।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমাণ্ডার একেএম এনামুল করিম জানান, গোপন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকা দিয়ে একটি অস্ত্র চালান করা হচ্ছে।এমন তথ্যের ভিত্তিতে বিহারীনগর নুরাণী মাদ্রাসা মোড় এলাকায় অবস্থান নেয় হয়। ওই দুই অস্ত্র ব্যবসায়ী একটি মোটরসাইকেল যোগে ওই মোড়ে এলে তাদের গতি আটকিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুইটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করা সম্ভব হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে
