ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৭:৫২
 
ঢাকা-খুলনা বিশ্বরোডের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। 
 
ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন বলেন, রাস্তায় পারাপারের সময় ঐ ব্যক্তিকে যে কোনো মোটরযান চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় তার চেহারা বিকৃতি হয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠাই।এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে