বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে পূর্ব শক্রতার জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নারচী ইউনিয়নের চর গোদাগাড়ী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন বিদ্যুৎ (৪০), রফিকুল ইসলাম (৫২), আব্দুল মজিদ (৩৫), সৈকত (১৮), আশরাফ আলী (৫০), সাইফুল ইসলাম (২৬), মোস্তাফিজার রহমান (৫৬), রতন মিয়া (২৬), ইসলাম (২৩), আজিজার রহমান (৭০), মাসুদ রানা (৫০), মতিয়ার রহমান (৩৭), মইনুল হোসেন (১৯), লিটন মিয়া (৩২), তরিকুল মেম্বার (৩৫)। আহতদের প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । পরে গুরুতর অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: কলাপাড়ায় পাওয়ার প্লান্ট কর্মচারীদের ওপর হামলায় মামলা
এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন , 'খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে'।
ইত্তেফাক/ জেডএইচডি
