মৌলভীবাজার সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনছার আলীকে (৬৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড় ৬টার দিকে শহরে চৌমুহনা চত্বরে ঘটনাটি ঘটে।
জানা যায়, সন্ধ্যায় আনছার আলী মোটরসাইকেলের পিছনে বসে শহরের চৌমুহনা চত্বর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তাকে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। ঘটনার পর তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মৌলভীবাজার মডেল থানার এসআই মহসিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হামলার জায়গা থেকে একটি দা উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
