টেংরাখালী শাকবুনিয়া খালের ব্রিজের বেহাল অবস্থা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০২:৪৮

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী-শাকবুনিয়া খালের উপরের ব্রিজের অবস্থা বেহাল। ব্রিজটি ২০ বছর আগে টেংরাখালী খালের উপরে নির্মাণ হলেও বেহাল অবস্থায় রয়েছে।

এ ব্রিজ দিয়ে পাদ্রীশিবপুর এবং নিয়ামতি ইউনিয়নের স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও পথচারী, হাট-বাজারে আসা ক্রেতাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। টেংরাখালী এবং শাকবুনিয়া পাদ্রীশিবপুর ইউনিয়নের  যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের একমাত্র চলার পথ এ ব্রিজ। ব্রিজের উপরের পাটাতন না থাকায় নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ স্কুলের ছাত্র-ছাত্রীরা আসা-যাওয়ার জন্য কাঠ কিনে ব্রিজের পাটাতন করে দিলে তা এখনও ঝুঁকিপূর্ণ।

নিয়ামতি ইউপি চেয়ারম্যান রুহুল আমিন মাসুম মাস্টার ও পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান আবুল বাশার হারুন জানান, ব্রিজটি অনেক পুরাতন। দুই ইউনিয়নের চেয়ারম্যান বসে এলজিইডির মাধ্যমে সংস্কার করা যায় কিনা তা ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল জানান, চেয়ারম্যানরা আমাদের কাছে লিখিত আকারে অবহিত করলে ব্রিজটি নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু