চট্টগ্রামের হাটহাজারীতে ৫০ লিটার চোলাই মদসহ রাজীব কুমার দে (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে ধলই ইউনিয়নের বারইয়ার হাট এলাকা থেকে আটক করা হয়।
রাজীব ওই ইউনিয়নের মৃত সুভাষ কুমার দে’র পুত্র। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পরেশ চন্দ্র শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাই মদসহ রাজীব কুমার দে'কে আটক করেন। সে একজন পেশাদার মাদক বিক্রেতা। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/এএম।
