কুমিল্লার মুরাদনগর উপজেলায় নসিমন খাদে পরে আব্দুস ছাত্তার নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনের চালককে আটক করেছে পুলিশ।
নিহত ছাত্তার কুমিল্লা জেলার হোমনা উপজেলার কলাকাছি নোয়ারচর এলাকার আব্দুল মান্নানের ছেলে। আটককৃত চালক উজ্জল (২০) একই উপজেলার ঘারমোড়া গ্রামের খোকনের ছেলে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুরাদনগর-হোমনা সড়কের মুরাদনগর উপজেলার ঘোড়াশাল বিক্স ফিল্ডের সামনে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নসিমনটি সড়ক থেকে ছিটকে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনারস্থলেই আব্দস ছাত্তার মারা যান। রাতেই নিহেতের বড় ভাই মাওঃ অলিউল্লাহ বাদী হয়ে নসিমনের চালক উজ্জলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, গাড়িসহ চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএম।
