চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:৪১
 
কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
 
আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ নুরুর মেয়ে ফাতেমা বেগম (১৪) ও টেকনাফ পৌরসভার নাইটংপাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. শাকিব (১৯)।
 
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় চট্টগ্রাম-গামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করা হয়। এসময় ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান