রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ইসলাম ওরফে আকাশ (২৮) নামে এক চরমপন্থি নেতাকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার এসআই সোমনাথ বসু জানান, গত ১৯ এপ্রিল উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর বাঘাবাড়ি নামক বালুর চর থেকে পুলিশ স্থানীয় দেলোয়ার হোসেন বেপারী ওরফে দিলুর (৩০) লাশ উদ্ধার করে। এ হত্যা কাণ্ডের সাথে গ্রেফতারকৃত ইসলাম ওরফে আকাশসহ চরমপন্থি গ্রুপের একটি দল জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় দুটি হত্যাকাণ্ডসহ আরো দুটি চাঁদাবাজি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
এসআই আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে আকাশকে দুপুর সাড়ে ১২টার দিকে দেলোয়ার ওরফে দিলু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা-এর আঞ্চলিক নেতা। আকাশ উপজেলার উজানচর ইউনিয়নের ভোলাই মাদবর পাড়ার মৃত এরশাদ শেখের ছেলে।
ইত্তেফাক/জামান
