১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূল দিবস পালনের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন, আলোচনা সভা ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করেছে বর্ণমালা গ্রন্থগার।
বুধবার সকালে কাউখালী হাসপাতাল রোডে আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।কর্মসূচির মধ্যে সকাল ১১টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, বর্ণমালা গ্রন্থগারের সভাপতি রবিউল হাসান রবিন, যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, ফারিয়ার রাজু তালুকদার, প্রভাষক ছরোয়ার জাহান তালুকদার প্রমুখ।
তাই এই দিনটিকে সরকারিভাবে “উপকূল দিবস” হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
ইত্তেফাক/আরকেজি
