ভূঞাপুরে রাস্তা নির্মাণ করা নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন খুন হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দিঘিকাটুলী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি দিঘিকাটুলী গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে আজগর আলী বয়াতি (৬৮)।
ওসি একেএম কাউসার চৌধুরী জানান, উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলাদহ ভরাট বিদ্যালয় হতে দিঘিকাটুলী পর্যন্ত রাস্তা নির্মাণ নিয়ে প্রতিপক্ষ আবু বক্কর মণ্ডলের সাথে ঝগড়া বাঁধে। পরবর্তীতে আজগর আলীকে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
