কুষ্টিয়ার সেই কথিত শিশু ধর্ষকের জামিন মঞ্জুর

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২৩:২৯

কুষ্টিয়ার মিরপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আলোচিত তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানী শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও নারী শিশু আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক তার জামিন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, একই বিদ্যালয়ের শিশু শ্রেণির এক ছাত্রীকে (৬) চলতি বছরের ১০ অক্টোবর ওই ছাত্র জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা করেন।

সোমবার গভীর রাতে পুলিশ ধর্ষণের অভিযোগে ওই ছাত্রকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

দৈনিক ইত্তফাকসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক ছাড়াও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ হলে জেলাজুড়ে ব্যপক তোলপাড় হয়।

ইত্তেফাক/নূহু