হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১১:৩৪
 
চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৭ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত গভীর রাতে হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলো- শাহজালাল (৩৭), কাজল (৩৫), মুছা (৬০), ইসরাফিল (২৮), অলি আহাম্মদ (৪৭), বাবুল (২০) ও শফি (৩৩)।
 
হাটহাজারী মডেল থানার কর্তব্যরত অফিসার উপ পরিদর্শক মাজেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআর