পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ফরিদ উদ্দিনের (২২) লাশ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।আগেরদিন বুধবার পতাকা বৈঠকের পর ভারতীয় কর্তৃপক্ষ লাশ নিয়ে যায়।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই সীমান্তে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পাচার করার সময় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএস বাড়ি ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা গুলি করলে বুড়িমারী ইউনিয়নের ঠাকুরপাড়া উফারমারা গ্রামের শামসুল হকের ছেলে ফরিদ উদ্দিন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ইত্তেফাক/আরকেজি
