৫০ মণ জাটকা জব্দ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২২:০০
 
আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌ সদর থানা পুলিশ এসব জব্দ করে। 
 
নৌ সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সেতুর ঢালে অভিযান চালালে গলাচিপা থেকে ঢাকাগামী বেপারী পরিবহন, অন্তরা পরিবহন ও মেঘনা পরিবহন থেকে ৫০ মণ জাটকা জব্দ করা হয়। এসময় জাটকার কোন মালিক পাওয়া যায়নি। 
 
ইত্তেফাক/আরকেজি