দুর্নীতিবাজরা দেশ ও দশের শত্রু: এম পি নিক্সন চৌধুরী

আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ০০:১৬

ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। তিনি বলেন, বিগত দিনে যারা কাজী জাফরউল্লাহর নিকট মূল্যায়ন পায়নি, তারা আমার সমর্থনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
 

গতকাল বৃহস্পতিবার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের নতুন বাজার, ডিক্রীরচর, কারীরহাট, ঘেনারবাজারসহ বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি বিকালে ডিক্রীরচর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, যারা দুর্নীতি করে তারা দেশের ও দশের শত্রু। তাদের প্রতিহত করার জন্য সবাইকে আহ্বান জানান। 


শেখ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে এক জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হারিজুর রহমান, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির বেপারী, অধ্যক্ষ শেখ আবু কাউসারসহ বিভিন্ন নেতাকর্মী।