নেত্রকোনার মোহনগঞ্জে গত বোরো মৌসুমে আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ১৪ হাজার কৃষকের মাঝে বৃহস্পতিবার বীজ, সার ও চেকের মাধ্যমে অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেবেকা মমিন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হান্নান রতন, এমপির এপিএস তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাং, বড়কাশিয়া ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, কৃষি অফিসার মোঃ মফিজুল ইসলাম নাফিজ প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় একজন কৃষককে ৩৩শতক জমি চাষের জন্য বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ব্রিধান-২৮, ৫কেজি বোরো বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং নগদ এক হাজার টাকার চেক প্রদান করা হচ্ছে। কৃষকরা ব্যাংক থেকে নিজে এই টাকা উত্তোলন করতে পারবেন।
ইত্তেফাক/নূহু
