ময়মনসিংহের মুক্তাগাছায় তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে (১৬ নভেম্বর) উপজেলার ঘোগা ইউনিয়নের কালিবাড়ী বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি হোমিও ফার্মেসি সিলগালা করে দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে নিভা মেডিসিন কর্ণার কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা, তালুকদার ফার্মাকে ১০ হাজার টাকা এবং ভোলানাথ মেডিসিন পয়েন্টকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ সময় মাস্টার হোমিও হলটি বেআইনিভাবে পরিচালিত হওয়ায় তা সিলগালা করে দেয়া হয়।
অভিযান পরিচালনাকারী করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজিব উল আহসান। এ সময় ময়মনসিংহ জেলা ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
