চট্টগ্রামের রাউজানে সাহেদা বেগম নামের চার সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় থানা পুলিশ।
উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের দিলা ফকিরের বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাহেদা ওই গ্রামের বাসিন্দা মৃত গোলাম হোসেনের পুত্র মো. জসিম উদ্দিনের স্ত্রী। তার ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জাবেদ মিয়া জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
ইত্তেফাক/নূহু
