কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহে বিচারপতি ড. রাধাবিনোদ পাল মডেল স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা-২০১৭ ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্টান পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলচত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ আনছার আলী। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার লালন ডেইরী ফার্মের চেয়ারম্যান ও এমডি আনোয়ারুল হক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আমলা-সদরপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাষ্টার, সদরপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিয়াত আলী লালু, সরকারী শাহাদত কলেজ, টাঙ্গাইলের সহযোগী অধ্যাপক সরোয়ার উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নাজমুল হুদা, কাকিলাদহ পুলিশ ক্যাম্পের আইসি জালাল উদ্দিন খাঁন, কে.এম আইডিআল কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, কে.এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক।
IMG0
আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি ডাঃ কিসমত আলী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, সমাজ সেবক গোলাম মোস্তফা, সদরপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম, জুয়েল আহাম্মেদ, আব্দুল ওহাব, উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা রিজিয়া খাতুন, মাহমুদা নাজনিন, শামিমা আক্তার, শেফালী খাতুন, সালেহা আক্তার, হাসিয়ারা খাতুন, শিক্ষক আলমগীর হোসেন, জসিম উদ্দিন এবং আব্দুল হালিম, আব্দুল্লা আল আমিন, সাইদুল ইসলাম, আঃ সালাম, প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কে.এম আইডিআল কলেজের প্রভাষক আশরাফুল হক খাঁন। কোরান তেলোয়াত করেন মাওলানা নাসির উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল করে উজ্জল ভবিষ্যত গড়া ও স্কুলটি আন্তর্জাতিক মান সম্পন্ন করার লক্ষে বিভিন্ন দিক তুলে ধরে মতামত প্রকাশসহ স্কুলের উন্নতি কামনা করেন।
ইত্তেফাক/নূহু
