রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে পবা উপজেলার বায়া উত্তরা হিমাগারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, নওগাঁ থেকে রাজশাহীর দিকে আসা একটি বাস পবা উপজেলার বায়া উত্তরা হিমাগারের সামনে একটি খড়িবোঝাই ভটভটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী মারা যান।
নিহত শহিদুল ইসলামের (৩৫) নাম জানা গেলেও তার স্ত্রীর নাম জানা যায়নি। এছাড়া মোটরসাইকেলে থাকা এ দম্পতির ৭ বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে।
নগরীর শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ইত্তেফাক/ইউবি
