লঞ্চের ধাক্কায় নৌকাডুবে একজনের মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:৩৮
 
বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবে যায়। এ ঘটনায় গিয়াসউদ্দিন নামক এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ২ জেলে। আহত হয়েছেন ৩জন। শুক্রবার ভোর রাতে বড় মানিকা ইউনিয়নের মেঘনা নদীর সাত বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। গিয়াসউদ্দিন বাটামারা গ্রামের শুক্কুর আলী ছেলে।আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
বোরহানউদ্দিন থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ২ জেলের খোঁজে তল্লাশি অব্যাহত আছে। 
 
ইত্তেফাক/আরকেজি