রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদ ঘেরা বালুখালীর চাংপাং রেস্টুরেন্ট ঘাটে শুক্রবার দুপুরে পর্যটন কমপ্লেক্সের একটি টুরিস্ট বোট জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে ইঞ্জিন বোটের ব্যাপক ক্ষতি হলেও বোট চালক ও আরোহী পর্যটকরা সকলে অক্ষত রয়েছেন। সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেন বোট চালকরা।
খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া, টুরিস্ট পুলিশের পরিদর্শক সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের নিরাপদে উদ্ধার করে হেফাজতে নেন। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাংপাং রেস্টুরেন্ট আপাতত বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
