মাধবপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১১:৩৮
 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, আগুনের শব্দে ঘুম থেকে জেগে দেখেন জুবাইদুল আবেদীন দিপুর আবেদীন স্টোর আগুনে জ্বলছে। পার্শ্ববর্তী একটি ধানের আড়তেও  আগুন ছড়িয়ে পড়ে। তখন খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
 
ফায়ারম্যান সোহেল আহমেদ জানান, দুটি দোকানে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
 
ইত্তেফাক/জামান