জয়পুরহাটে সপ্তাহের ব্যবধানে সবজি দাম অর্ধেকে নেমেছে

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:০০
 
বাজারে মূলা, পটল, কপি সহ অন্যান্য সবজির আমদানি বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। জেলায় সাম্প্রতিক কালের বন্যা ও নিম্নচাপের কারণে বিভিন্ন সবজি ফসলের ক্ষতি পুষিয়ে নিতে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েন কৃষকরা। প্রথম দিকে সবজির বাজার চড়া হলেও বর্তমানে আমদানি বেশি হওয়ায় দাম অর্ধেকে নেমে এসেছে।
 
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, মিলে এবার সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৪০ মে.টন। যা জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। জেলায় এবার বন্যা ও নিম্নচাপের কারণে আগাম জাতের শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়। কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে সবজি চাষে ঝাঁপিয়ে পড়েন।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র চন্দ্র রায় বলেন, সদর উপজেলায় এক হাজার হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও প্রায় ১২শ হেক্টর জমি ছাড়িয়ে গেছে। বাজারে সবজির আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে বলেও জানান তিনি। 
 
ইত্তেফাক/এমআর