নন্দীগ্রামে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:৩৪
 
বগুড়ার নন্দীগ্রামে ৮শ' পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারুশন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন-ওই গ্রামের মৃত সখিনবন আলীর ছেলে বেলাল হোসেন (৪২) ও একই গ্রামের মৃত মরু মাঝির ছেলে রাধানাথ মাঝি (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বেলাল হোসেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ প্রায় অর্ধ ডজন মামলা আসামি। শনিবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারুশন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮শ' পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/জামান