সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:৫৫
 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রোকসানা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৭টার সময় তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের রিয়াদ উদ্দিনের স্ত্রী রোকসানা বেগম রান্না ঘরে রাইচ কুকারের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগলে তার মৃত্যু হয়। শনিবার দুপুরের দিকে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান