ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের নেতাকর্মীরা শনিবার দুপুরে শহরে মিছিল বের করলে পুলিশ ৬জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- জহুরুল ইসলাম, রনি, সোহান, আতিক, কাফি ও আব্দুল মোমিন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডিউটি অফিসার জেবুন নেসা।
জয়পুরহাট থানার ওসি মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিল থেকে নাশকতার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
ইত্তেফাক/আরকেজি
