টেকনাফে হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৮:১৮
 
টেকনাফ উপকূলীয় বাহারছড়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। 
 
জানা যায়, শনিবার ভোরে উপজেলার উপকূলীয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশের টহল দল শামলাপুর পশ্চিম পুরান পাড়ায় অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানার ছকিনা খাতুন হত্যা মামলার ৩ নম্বর আসামি নুরুল কায়েস প্রকাশ ওরফে ইমরুল কায়েসকে (২০) গ্রেফতার করে। তিনি নুরুল কবির ভূট্টোর ছেলে বলে জানা গেছে। 
 
গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান জানান। 
 
ইত্তেফাক/কেকে