রাজবাড়ীতে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। শনিবার সকালে জেলা শহরের মুরগী ফার্ম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার পৌরশহরের কাজীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে রনি ব্যপারী (৩৭) ও একই উপজেলার ঈবাদ আলী মিস্ত্রী পাড়ার মানু মোল্লার ছেলে সোরাপ মোল্লা (৪৫)।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তায়াবীর রহমান জানান, শনিবার সকালে মুরগীর ফার্ম এলাকায় যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে রনি ব্যপারী ও সোরাপ মোল্লা যাত্রিদের ব্যাগ তল্লাশী করতে থাকে।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ সদস্যদের খবর দেয়। গোয়েন্দা পুলিশ সদস্য ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, আটককৃত রনি ব্যপারী ও সোরাপ মোল্লার নামে একাধিক মাদক মামলা আছে। তারা দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।
ইত্তেফাক/নূহু
