কমলনগরে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ব্যাপারে শনিবার রাতে ভিকটিমের মা নুরজাহান বেগম কমলনগর থানায় অভিযোগ করেছেন। ধর্ষণের শিকার যুবতী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দায়ের করা অভিযোগে জানা যায়, ১১ বছর আগে উপজেলার চর কালকিনি ইউনিয়নের আবদুল ওহাব মাঝির মেয়ে শাহিনুরের (৩০) সাথে তোরবগঞ্জ ইউনিয়নের মৃত আনছার আলীর ছেলে আবুল কালাম প্রকাশ আবুর বিয়ে হয়। শাহিনুর বর্তমানে দুই সন্তানের জননী।
আনছার আলী কয়েকটি বিবাহ করে। ফলে সংসরে কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে আবু এবং শাহিনুরের বিবাহ বিচ্ছেদ ঘটে। শাহিনুর শনিবার (১৭/১১/২০১৭) সন্ধ্যায় সিএনজি যোগে লক্ষ্মীপুর তার ভাইয়ের বাসায় যাওয়ার সময় আনছার আলী কতিপয় লোক নিয়ে তোরাবগঞ্জ এলাকায় সিএজির গতিরোধ করে তাকে অপহরণ করে তার বাড়ীতে নিয়ে যায়। এ সময় তাকে বেধড়ক মারপিট করে এবং রাতভর আনছার, বাবুল ও অজ্ঞাতনামা বেশ ক’জন মিলে পালাক্রমে ধর্ষণ করে।
শনিবার সকালে খবর পেয়ে শাহিনুরের বাবা আবদুল ওহাব মাঝি স্থানীয় লোকজনের সহায়তায় শাহিনুরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপালে ভর্তি করে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্থানীয়রা জানিয়েছে আনছার দুশ্চরিত্র প্রকৃতির লোক তবে ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের ব্যপারে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ গ্রহন করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
