জয়পুরহাটে ছাত্রীদের উত্ত্যক্ত করায় গ্রেফতার ৫

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১২:১৭
 
জয়পুরহাটের সদর উপজেলার হাতিগাড়া গ্রামে ছাত্রীদের স্কুলে যাওয়ার সময় উত্ত্যক্ত করার অভিযোগে ৫ বখাটে যুবককে আটক করেছে পুলিশ।
 
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার হওয়া ৫ যুবক হচ্ছেন- ওই গ্রামের আবুল কালামের ছেলে জিসান আহমেদ, গোলাম মস্তোফার ছেলে মেহেদী হাসান, দুলাল হোসেনের ছেলে রুবেল হোসেন, জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের এবং মনসুর আলীর ছেলে বাপ্পী।
 
পুলিশ জানায়, হাতিগাড়া মাদ্রাসায় যাওয়ার পথে গ্রেফতার হওয়া ওই যুবকরা দীর্ঘ দিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী অভিযোগ করলে পুলিশ গতকাল শনিবার সন্ধ্যার আগে তাদেরকে গ্রেফতার করে পুলিশ বলে জানায়।
 
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, এ ব্যপারে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া যুবকরাও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
 
ইত্তেফাক/জামান