সাঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে। গত শনিবার বিকালে ডাকবাংলা-কামালের পাড়া সড়কে পবনতাইড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার হাবিবুর রহমান পবনতাইড় গ্রামের মৃত মহেস উদ্দিনের ছেলে ও পবনতাইড় কাজী জাফর আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাকে গ্রেপ্তারের ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, স্কুলশিক্ষক হাবিবুর রহমান দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।
ইত্তেফাক/এএম।
