সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলায় রবিবার থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবারের পরীক্ষায় জেলায় ২০৮টি কেন্দ্রে ৪২ হাজার ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এর মধ্যে ২২ হাজার ৪৬২ জন ছাত্রী এবং ১৯ হাজার ৫৮৪ জন ছাত্র রয়েছে। এবার মৌলভীবাজার জেলায় প্রাথমিকে আছে ৩৮ হাজার ৮৯৮ জন এবং ইবতেদায়ীতে আছে ৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।
প্রাথমিক শিক্ষা অফিস এর সহকারী জেলা শিক্ষা অফিসার আলী আহসান জানান, পরীক্ষায় প্রাথমিক ও ইবতেদায়ী মিলিয়ে ১ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রাথমিকে ১০৬৭ জন এবং ইবতেদায়ীতে ২৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
ইত্তেফাক/ইউবি
